1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ কেজি গাঁজাসহ ০১টি চার্জার ভ্যান আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ০২ নভেম্বর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর এবং ঝাউরানী বিওপির টহলদল কর্তৃক নিম্নবর্ণিত মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়ঃ

অনন্তপুর বিওপি আজ ২ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৮/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ২২৩ বোতল, গাঁজা-০১ কেজিসহ ০১টি বাইসাইকেল আটক করে।
ঝাউরানী বিওপি একই দিনে আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ ঝাউরানী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ৩৪৯ বোতলসহ ০১টি চার্জার ভ্যান আটক করে। এ ব্যপারে ১৫ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি সাংবাদিকদের বলেন আমরা সবর্দা প্রস্তুত থাকি সিমান্ত রক্ষায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park