1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে বিজিবির ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০৪১৫ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন
(১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকা দিয়ে কয়েকজন জন মাদক পাচারকারী পিকআপযোগে মাদক পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল আনুমানিক ০৪৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালগাড়া (থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট) নামক স্থানে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০৫০০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী একটি পিকআপ আসতে দেখতে পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতর থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ১৫ বিজিবি ব্যটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি সাংবাদিকদের বলেন সিমান্ত এলাকায় মাদক বন্ধে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park