1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সেন্টমার্টিনে মাদক রাখার অভিযোগে ফিশিং মালিক সমিতির সভাপতিকে কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

টেকনাফ প্রতনিধি:
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ফিশিং মালিক সমিতির সভাপতি মোঃ আজিম (৩৯) কে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আজিম সেন্টমাটিন পূর্বপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে এবং সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি। বুধবার রাত সাড়ে আটটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে একটি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। এসময় একটি বাহিনীর দুইজন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির মাঝখানে বসা ছিলেন আজিম নামে ঐ ব্যক্তি।তার কোমরে নিষিদ্ধ মাদকদ্রব্যের একটি বোতল পাওয়া যায়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

তিনি বলেন, বুধবার রাতে সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন একটি দোকানে কয়েকজন লোক বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একজন ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে নিষিদ্ধ বিয়ার মদের বোতল পাওয়া যায়। জিজ্ঞসাবাদে সে নিজে বিয়ার মদ সেবন করে এবং সেবনের জন্য নিয়েছে বলে জানান। নিষিদ্ধ মাদক দ্রব্য রাখার অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছের সোপর্দ করা হয়েছে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন বলেন, নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে টেকনাফ থানার মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park