1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পুকুরের ময়লা ফেলা নিয়ে সংঘর্ষ: রামুতে ৬ জন আহত, গ্রেপ্তারের দাবি ভুক্তভোগীদের

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রামু প্রতিনিধি:-
মোহাম্মদ আলম

সংবাদ বিবরণী:
কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল রামপাড়া এলাকায় পুকুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে রূপন কান্তি দে ও তার পরিবারের ৬ জন সদস্য আহত হয়েছেন। গত ১৬ অক্টোবর সকালে রূপন কান্তি দে গংয়ের ওপর কাজলী সেন ও তার সহযোগীদের নেতৃত্বে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রূপন কান্তি দে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, তবে হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

মামলার এজাহারে বলা হয়, রূপন কান্তি দে গং ৩১ শতকের একটি পুকুর মাছ চাষের উদ্দেশ্যে ইজারা নেন। পুকুরটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখে নিরাপত্তার কারণে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এতে প্রদীপ সেনের নির্দেশে কাজলী সেনসহ আরও অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি রূপন কান্তি দে এবং তার পরিবারের উপর অতর্কিত আক্রমণ চালায়। এ সময় রূপন কান্তি দে ও তার স্ত্রীকে জখম করার পাশাপাশি তার স্ত্রীর গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা এগিয়ে আসায় রূপন কান্তি দে ও তার পরিবার প্রাণে রক্ষা পান। গুরুতর আহত অবস্থায় রূপন কান্তি দে ও অন্যান্য আহত সদস্যদের প্রথমে রামু উপজেলা হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রূপন কান্তি দে জানান, “আমরা হামলাকারীদের অপরাধের বিরুদ্ধে মামলা করেছি, কিন্তু এরপর থেকেই আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা। নিরাপত্তাহীনতার ভয়ে দিন কাটছে আমাদের। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park