1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
বিশেষ প্রতিনিধিঃ-

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জামসেদ আলম নামে এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও এটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গত ২৬ অক্টোবর (শনিবার) বিকেলে উপজেলা শশীদল ইউনিয়নের শশীদল পাঁচপীর মাজার এলাকায় দোকান নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে এ হামলা করে দুর্বৃত্তরা। আহত মোঃ জামসেদ আলম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামশেদ আলম উপজেলার দক্ষিণ শশীদল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। এ বিষয়ে মোঃ জামশেদ আলমের ভাতিজা মোঃ রনি হাসান ব্রাহ্মণপাড়া থানায় ৮ জনকে আসামি করে এটি মামলা দায়ের করে।

আসামীরা হলেন, উপজেলার শশীদল উত্তর পাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রবিউল হাসান রবি (৩২), তার ভাই মাহবুব আলম (২৩), একই এলাকার রঙ্গু মিয়ার ছেলে রুহুল আমিন (৩০), মৃত মতি মিয়ার ছেলে আশিক (৩০), মৃত আলী আশবের ছেলে ফয়েজ (৩৬), মৃত সুরুজ মিয়ার ছেলে রুবেল (৩০), তার ভাই জুয়েল (৩৪), দক্ষিণ শশীদল গ্রামের আব্দুল জলিলের ছেলে সালাম (৩২)সহ অজ্ঞাত ৫-৬ জন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত উপজেলার শশীদল রেলস্টেশনের পাশে একটি মুদি দোকানকে কেন্দ্র করে একই এলাকার মোঃ রবিউল হাসান এর সাথে মোঃ জামসেদ আলমের বিরোধ চলছিল। ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৫ ঘটিকায় মোঃ জামশেদ আলম দোকান থেকে বাড়ি ফেরার পথে শশীদল পাঁচপীর মাজার এলাকায় (পলাশের দোকানের সামনে) পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তার ওপর দা, ছেনি, লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে কতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী অফিসার এসআই শিশির ঘোষ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park