1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুর্গাপরে ১৪ শ্রমিককে কারাদন্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধিঃ-

নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তিনটি স্পট থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

অভিযানের সময় সাথে ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোতালেব হোসেনসহ সেনা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা।

আটককৃত শ্রমিকরা হলেন- মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল কালাম আজাদ (২৪), মো. ওয়াসিম (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. মামুন হোসেন, মো. জুয়েল মিয়া (২৬), প্রাণতোষ (২০), মো. আনাস (২০), মো. হৃদয় হাসান (১৯) ও মো. হাফিজুর রহমান (২৫)। তারা সকলেই দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ১৪ জন শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রতিবেদককে বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্য আমাদের কাছে আগে থেকে ছিল। সোমবার সকালের দিকে ছাত্র সমাজের প্রতিনিধিসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে সোমেশ্বরী নদীর তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শ্রমিকরা নদী থেকে অবৈধপন্থায় উত্তোলন করে বস্তায় বালু ভর্তি করতেছিল। পরে ১৪ জন শ্রমিক প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভবিয্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park