1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
বিশেষ প্রতিনিধিঃ-

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৫ অক্টোবর (শুক্রবার) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর রাতে কেপ্টেন সাইদুর রহমান ও এসআই আবুল হাসনাত সঙ্গীয় ফোর্সসহ সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিকাশ ডাক্তারের বাড়ির বাদলের ঘর হইতে  ম্যাজিক মুভমেন্ট (ভোদকা) ৩৫ বোতল, ফেনসিডিল ২১ বোতল, স্কাফ ৭ বোতল, নাম্বার ওয়ান ১৬ বোতল, বিয়ার ১২ (টিনের কৌটা ),বিয়ার ০৩টি (কাঁচের বোতল) উদ্ধার করা হয়।এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ বাদল (২২) পালিয়ে যায়। বাদল উপজেলার ছাতিয়ানী গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park