1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আমতলীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ফখরুদ্দিন তহসিন
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মান্নানের জমিতে এ বীজ রোপনের উদ্বোধন করেছেন।

এ নতুন প্রযুক্তির মাধ্যমে বীজ রোপনের দৃশ্য দেখতে শত শত কৃষক দক্ষিণ আমতলী গ্রামে ভীড় জমায়।
জানাগেছে, কৃষকদের নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে কৃষি ব্যবস্থাকে কৃষককের দোর গোরায় আনার জন্য প্রকল্প হাতে নেয় সরকার। এ লক্ষে গত বছর ২৯ ডিসেম্বর ৫০ একর জমিতে বোরো ধানের বীজ রোপনের জন্য ৪৫০০ টি ট্রেতে বোরো ধানের চারা রোপন করে উপজেলা কৃষি বিভাগ। ২৫ দিনে ওই চারা বীজে পরিনত হয়। মঙ্গলবার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মন্নানের জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ওই বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ ঈশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আবু সৈয়দ মোঃ জোবাইদুল আলম, অতিরিক্ত পরিচালক এসএম বদরুল আলম, ইকবাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও অতিরিক্ত উপ-পরিচালক সিএম রেজাউল করিম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park