1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কক্সবাজারে সাবেক এমপির গানম্যান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

রামু প্রতিনিধি: মোহাম্মদ আলম

কক্সবাজার-৩ আসনের সাবেক হুইপ ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের দেহরক্ষী খালেকুজ্জামান খোকন (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি বিশেষ দল রামু বাইপাস এলাকা থেকে তাকে আটক করে। খোকন রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, খোকন সাবেক হুইপ কমলের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করতেন এবং বৈধ অস্ত্র বহন করতেন। এছাড়াও তিনি রামু উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না।

খোকনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্রও ব্যবহার করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতেন। এছাড়াও রামু এলাকায় বিভিন্ন ছাত্রদের ভয়ভীতি দেখানো ও মারধরের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

র‌্যাব জানিয়েছে, খোকনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park