1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :-

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ২৪বোতল ভারতীয় মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৩অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর বাজারের সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকার কালা গাজির ছেলে মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী(৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া(২০) এবং চাঁন মিয়ার ছেলে আয়নাল হক(৩০)।

পুলিশ সুত্রে জানা গেছে, মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী সহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়ীতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে।
খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে
২৪বোতল ভারতীয় মদ সহ তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৯৬হাজার টাকা।

গ্রেফতারকৃত মিষ্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park