1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কলাপাড়ায় একটি স্কুলে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৩০০ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
পটুয়াখালী র কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গন্যে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা’র নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মোঃ কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মোঃ আলম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন (৪৫), মোঃ শাহিন হাওলাদার (৪২), মোঃ হাসান (৪০), মোঃ সাইদুর রহমান (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামীরা তাহাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়া বাদীর অগোচরে বিগত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় উপরোল্লিখিত আসামীরা সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরীকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামীরা অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, আয়া, পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। আদালতের আদেশ পেয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park