1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পলাশবাড়ীতে ছ’মিল থেকে দেড়শতাধিক চোরাইগাছ জব্দের ১৩ দিনেও নির্বিকার প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মোঃফেরদাউছ মিয়া
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার একটি ছ’মিলে অভিযান চালিয়ে দেড় শতাধিক চোরাই ইউক্যালিপটাস গাছ জব্দের ১৩ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) পর্যন্ত এ ব্যাপারে পুলিশ, বনবিভাগ বা উপজেলা প্রশাসন নিরব-নির্বিকার থাকায় জনমনে চরম ক্ষোভ ও আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর দিনগত রাত সাড়ে ১১ টার দিকে পৌরশহরের কালুগাড়ি জনৈক রতন মিয়ার ছ’মিলে অভিযান চালায় পুৃলিশ ও উপজেলা প্রশাসন।

পরে দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষার পরেও অভিযুক্ত ছ’মিল মালিক সেখানে হাজির না হওয়ায় গাছ গুলো জব্দের আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আল ইয়াসা রহমান তাপাদার। এসময় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু উপস্থিত ছিলেন।

তারা চোরাই গাছের ছবি ও ভিডিও ডুকমেন্টারী তৈরী করে রাত দেড়টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন। সেই সাথে সেখানে দায়িত্বরত ব্যক্তিদের জব্দকৃত একটি গাছও না সরানোর আদেশ দেন।

এদিকে ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে জড়িতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, চোরাই গাছ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নিতে বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।

গাইবান্ধা জেলা বন কর্মকর্তা ও উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল বলেন,গাছ গুলো যারা লাগিয়েছে, তারাই কর্তন করেছে। বিষয়টি যেহেতু পৌর সভা এলাকার,সেহেতু পৌরসভা কতৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে, চিঠি দিলে আমি ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বন বিভাগের দায়িত্ব,তারাই ব্যবস্থা নেবে।

কে বা কারা পৌর শহরের কালুগাড়ী-জগরজানী সড়কের দুৃধারে রোপিত গাছ গুলো অবৈধ্য ভাবে কর্তন করে ছ’মিলটিতে বিক্রি ও মজুদ করেছে এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park