1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

মাহাবুব হাসান খান স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি এই প্রাইভেটকারের মালিক। ঘটনাটি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে দরজা ভেঙে গাড়িচালক ও মালিককে বের করে আনে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে ঘন কুয়াশায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park