1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

লালমনিরহাটে আলোচিত শ্রমিকলীগ নেতা বুলেট হত্যার রায়,খুনি আমিনুল খান সহ ০৩জনের যাবজ্জীব কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

লালমনিরহাটের আলোচিত শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যার রায় ঘোষিত হল আজ,সন্ত্রাসী আমিনুল খান সহ ০৩ জনের যাবজ্জীবনের আদেশ দেন বিজ্ঞ আদালত।

বুধবার (১৬অক্টোবর)দুপুরে লালমনিরহাট জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবিদ আলী আলোচিত বুলেট হত্যা মামলার রায় পড়ে শোনান।মামলার সংক্ষিপ্ত রায়ে বিজ্ঞ বিচারক আসামী আমিনুল খান,বিপুল খান, মজিদুল কসাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড ।মামলায় মোট ১১ জন কে আসামী করা হয়।মামলার চার্জ গঠনের সময় দুইজনকে অব্যাহতী দেওয়া হয়, একজন আসামি মৃত্যুবরন করে,অপর ০৫ আসামীকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস দেন।

উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গোডাউনের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বুলেট কে হত্যা করা হয়।২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে ফখরুল ইসলাম বুলেট কে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসী আমিনুল খান সহ অপর আসামিরা।নিহত ফখরুল ইসলাম বুলেট মোবাইল পেয়ে মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটে পৌছালে,সন্ত্রাসী আমিনুল ইসলাম খান বিপুল খান,মসজিদুল কসাই সহ অন্যান্য আসামী একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে মাংস কাটার ধারালো অস্ত্র দিয়ে তার হাত পা বেধে বিচ্ছিন্ন করে হত্যা করে।নিহত বুলেট জাতীয় শ্রমিকলীগ মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি ছিলেন।স্থানীয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে
ফখরুল ইসলাম বুলেট বাঁধা হয়ে দাঁড়ায়,পথের কাঁটা সরাতে সন্ত্রাশী আমিনুল খান পরিকল্পিত ভাবে ফখরুল ইসলাম বুলেট কে হত্যা করেন বলে জানায় নিহত বুলেটের পরিবার।

নিহত ফখরুল ইসলাম বুলেট মহেন্দ্রনগর ইউনিয়নের স্কুল শিক্ষক এনামুল মাষ্টারের পুত্র,
পুত্র হত্যার বিচার চেয়ে লালমনিরহাট সদর থানায় ২০১৫ সালে ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন এনামুল মাষ্টার।আসামীরা বিগতদিন আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থাকার কারনে মামলার রায় বিলম্বিত হয়।গত ০৫ আগষ্ট হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেরে পালিয়ে গেলে বুলেট হত্যার মামলাটি আলোর মুখ দেখে।

মামলার রায় প্রসঙ্গে নিহত বুলেটের স্ত্রী নুসরাত জাহান ঝুমা বলেন,আমার স্বামীর হত্যাকারী খুনী আমিনুল খানের যাবজ্জীবন রায় হওয়ায় আমরা সন্তুষ্ট,অনতিবিলম্বে পুলিশ খুনী আমিনুল খান সহ অপর আসামীদের গ্রেফতার করে রায় কার্যকর করার দাবী জানাই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park