1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য: যাত্রীদের চরম ভোগান্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

রামু প্রতিনিধিঃ মোহাম্মদ আলম

রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া বাজার সড়কে গত এক সপ্তাহ ধরে সিএনজি চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অপতৎপরতার কারণে তাদের সাথে বাকবিতণ্ডা এবং কখনো মারধরের ঘটনা ঘটছে। সড়কটি রামু, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকার জনসংখ্যার প্রধান চলাচলের মাধ্যম হওয়ায়, সিএনজি চালকদের এ ধরনের কার্যকলাপ স্থানীয় জনগণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদকের সাথে কথা বলার সময়, সড়কের নিয়মিত যাত্রী মোহাম্মদ বেলাল ও হাফেজ সোহেল জানান, রামু-গর্জনিয়া সড়কের দূরত্ব মাত্র ১১ মাইল হলেও, চালকরা নিয়মিতভাবে ভাড়া বাড়িয়ে যাচ্ছে। একসময় এ পথে সিএনজির ভাড়া ছিল ১৫ টাকা। এরপর পর্যায়ক্রমে ২০, ৩০, এবং সর্বশেষ ৫০ টাকা নির্ধারিত হলেও, কিছু চালক যাত্রীদের উপর চাপ দিয়ে এখন ৬০ টাকা আদায় করছে। ভাড়া বৃদ্ধির বিরোধিতা করলে যাত্রীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে রামু শাখা অটোরিকশা (সিএনজি) টেম্পো ও মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান ভূট্টু বলেন, “সমিতির পক্ষ থেকে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছু চালক এই সিদ্ধান্ত অমান্য করছে, যা নিয়ন্ত্রণ করতে আমাদেরও সমস্যা হচ্ছে।”

অপরদিকে, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন, তবে বিষয়টি নিয়ে তাঁর অধীনস্তদের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

সড়কের যাত্রীরা ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সমস্যা সমাধানে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park