
ইনতাজুল ইসলাম এনতাজ (ঠাকুরগাঁও জেলা রিপোর্টার)
ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা কাঁঠালডাঙ্গী বিওপির বিপরীতে ভারতের নারগাঁও বিওপির বিএসএফের গুলিতে বাংলাদেশের যুবক নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে 3 ডিসেম্বর রোজ রবিবার ভোর চারটার সময় উপজেলা হরিপুর গেউরাডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২৮) দীর্ঘ এক বছর ভারতের কাশ্মীরে রাজমিস্ত্রি কাজ করতেন কাজ শেষে অবৈধ পথে বাড়ি আসার সময 369 এর 2/3 নং পিলারের মধ্যে ভারতে নারগাঁও বিএসএফ এক যুবককে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। বিএসএফের পক্ষ থেকে চিকিৎসার জন্য ভারতের ইসলামপুর থানা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য বলে ঘোষণা করে। এ বিষয়ে কাঁঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদর মোঃ এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।