1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পলাতক আসামী রফিক গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর । সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক মিয়া দিকপাড়া রঘুনাথপুর এলাকার বাসিন্দার সলিমুদ্দিনের ছেলে।

র‍্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে
হত্যা মামলার জেল পলাতক আসামী রফিক মিয়াকে গ্রেফতার করে। শেরপুর সদর থানার মামলা নং- ৬৪, তারিখ-২৯/০৪/২০২৩, জিআর নং- ২২৮/২৩, পেনাল কোড, শেরপুর। হাজতি নং- ১৩৩৭/২৪।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক হাজতি ও কয়েদী পালিয়ে যায়। পলাতক এই আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park