1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সিরাজগঞ্জে মাদক কারবারী অভিযানে ৭৪৫ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ-৪২-৪৬১৮) একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কারবারিরা হলেন পীরগঞ্জের খটিশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৫২), ঠাকুরগাঁওয়ের মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে শাহানুর রইসলাম (২৪)।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কারবারিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা ও উদ্ধার করা আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park