
মোল্লা মনিরুজ্জামান মনির,
ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে মাদানী স্কুল এন্ড কলেজ ২০২৪-২৫ সেশনে এবার বিশাল পরিসরে নতুন ক্যাম্পাস, একজন অভিজ্ঞ ও শিক্ষানুরাগী প্রিন্সিপাল ও শিক্ষকের সমন্বয় স্কুলের কার্যক্রম শুরু করেছেন। গত ১৩ সেপ্টেম্বর শিক্ষক মন্ডলীর মতবিনিময় অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান হাজী ইকরাম ফরাজী আলমগীর বলেন, আমরা এখন থেকে শক্ত হাতে স্কুল পরিচালনা করবো, ছাত্রদের জন্য কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, ছোট বাচ্চাদের খেলার স্থান সহ সকল সুযোগ সুবিধা থাকবে।ইন শা আল্লাহ ।
আপনার সন্তান মানি, আমাদের সন্তান । প্রত্যকটি সন্তানের ইহকাল ও পরকাল সাফল্যে অর্জন যেন করে, সেই লক্ষেই আমরা কাজ করছি।
আমাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করি।
Our Focus, You Future. মাদানী স্কুল দীর্ঘ জীবি হোক। এ সময় রোমের কমিউনিটির বিভিন্ন
ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।