1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ইবিতে শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মো. আসাদ উল্লাহ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি।

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৮ ও ১৯ তম নিবন্ধন প্রত্যাশীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে শেষ হয়। পরে প্রধান ফটকেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের হাতে, ‘ অবৈধ বিশেষ গনবিজ্ঞপ্তির প্রস্তাব, মানি না মানবো না’, ‘১ দফা ১ দাবি, ১৮ তম ছাড়া চাইনা কোনো গণবিজ্ঞপ্তি’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ মেধা ছাড়া শিক্ষক, অযোগ্য অযোগ্য’, ‘ সারা বাংলায় খবর দে, বৈষম্যের কবর দে ‘, বিভিন্ন দাবি সম্বলিত প্লা-কার্ড দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রথম দাবি ১৮ তম রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না। আমরা যারা ১৮ তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আমাদের লিখিত ফলাফল সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরে ভাইভা সম্পন্ন করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দূরীকরণে ১৮ তম দের অগ্রাধিকার দিতে হবে।

তারা আরো বলেন, এনটিআরসিএ এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬০ হাজার জাল সনদ ধারীদের নিয়োগ বাতিল করতে হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির নামে যে বৈষম্য করা হচ্ছে তা ছাত্রসমাজ মেনে নেবে না। সোনার বাংলাদেশে আবু সাঈদ ও মুগ্ধরা বৈষম্যের নিপাতের জন্য জীবন দিয়েছে। এখন থেকে আর যাতে কোনোরকম বৈষম্য না হয় তার জন্য ছাত্রসমাজকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park