
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
রুহুল আমীন খান উজ্জ্বল।
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে ভারতীয় ২৩ বোতল মদ সহ ২ জন কারবারি কে আটক করেছে পুলিশ। আজ রোববার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ মাদক কারবারি কে আটক করা হয়।
হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল হক খান মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে মাধবপুর থানার অফিসার এসআই সায়েদুর ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ সহ ২ কারবারি কে আটক করা হয়। আটককৃতরা হল, ১. সেলিম মোল্লা (৩২), পিতা মোঃ ছালাম মোল্লা ২. শেখ শাহিন (২৫), পিতা মোঃ এলেম শেখ উভয় বাড়ি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়ন এলাকায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।