1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শিক্ষিকা নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন প্রতারক রমহিমা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মাসুম বিল্লাহ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ-

নেত্রকোনা দুর্গাপুরে বিভিন্ন মহল থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে রহিমা আক্তার (৪২) নামে এক প্রতারককে আটক করে থানায় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাকে আটক করে ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বাড়ি ও টিউবওয়েল পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা উত্তোলন,এবং স্কুলে চাকরি দিবে বলে মানুষের কাছ থেকে প্রায় প্রচুর টাকা হাতিয়ে নিয়ে ছিলেন প্রতারক রহিমা আক্তার। এরপর থেকে গা ঢাকা দেন তিনি। গত দু‘বছর আগে পৌর শহরে দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আয়া পোস্টে চাকরি নেন তিনি। যদিও তিনি আয়া পোস্টে চাকরি করতেন কিন্তু লোকজনের কাছে বলে বেড়াতেন তিনি প্রধান শিক্ষক, এই পরিচয় দিয়েই তিনি লোকজনকে চাকরি দিবে বলে বিপুল পরিমান অর্থ আত্নসাৎ করেছেন।তবে নানা অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকুরি হারানোর পর ও গত কয়েক বছর ধরে স্কুলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি ও বিভিন্ন ভাতার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছেন এই মহিলা।

এদিকে এই প্রতারককে ধরতে সোমবার সকাল থেকেই দুর্গাপুর পৌরসভার বিভিন্ন স্থানে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। দুপুরের দিকে সাধুপাড়া এলাকায় দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী মমতা বেগম জানান, পানির মোটর দেয়ার কথা বলে আমার কাছে ১৩ হাজার টাকা নিয়েছে গত তিন বছর আগে। কিন্তু দীর্ঘদিন ধরেই তার পেছনে ঘুরছি আজ দেবে কাল দেবে করে আমাদেরকে ঘুরাচ্ছে। মোটর দেয় না টাকাও দেয় না। এছাড়াও বিরিশিরি এলাকা থেকে বিভিন্ন জনের কাছ থেকে মাতৃকালীন ভাতা বিধবা ভাতা দেওয়ার নাম করে পাঁচ হাজার দশ হাজার টাকা করেও নিয়েছে এই মহিলা।

এভাবে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্থানীয়রা রহিমারা আক্তার নামে এক মহিলাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে অভিযোগ ভিওিতে আমরা আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park