1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে জাতীয় সংগীতের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে জাতীয় সংগীতের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ,সহসভাপতি অজিত কুমার মন্ডল, ভারপ্রাপ্ক সাধারণ সম্পাদক রনজিত কুমার শাহা, খেলাঘরের সদস্য সচিব তালেব মোল্লা, কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলার সাধারণ সম্পাদক আফতাব আহমেদ কাজল, উদিচীর পাঠচক্র বিভাগের সেলিনা বানু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন ,জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park