1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

মোঃ সাজিদুর রহমান
স্টাফ রিপোর্টার, শেরপুর

৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে শেরপুরে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের থানামোড় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে ওই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ই আগস্ট যখন বাংলাদেশে আবার আমরা নতুন স্বাধীনতা পেলাম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন গুলো সংখ্যালঘুদের জান-মাল নিরাপত্তার জন্য কাজ করেছে। শুধু তাই নয়, যখন প্রশাসনিক কাঠামো এক পর্যায়ে ভেঙে পরেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন রাস্তায় মানুষের যানযট নিরসনের লক্ষ্যে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করেছে। এছাড়াও বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে।বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জানমাল উজাড় করে পাশে দাঁড়াই। এছাড়াও তিনি বলেন, সে দিন দূরে নয়, যেদিন দেশে অন্যায় বিলুপ্ত হয়ে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

গণ সমাবেশের শুরুতে ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আলেম ওয়ালামা কেরাম ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্হলে জড়ো হতে থাকেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন রাজীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আজিজুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরল ইসলাম, দ্বীনি সংগঠন শেরপুর জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা বাছির উদ্দিন, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মো: মিরাজ উদ্দিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মুফতী আবু তালেব মো: সাইফুদ্দিন প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আলেম ওয়ালামা কেরাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ হাজারো জনতা সমাবেশে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park