1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কবিরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলার জামাতে ইসলামীর নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

(“নূর আলম বিপ্লব”) নোয়াখালী
৪ সেপ্টেম্বর( বুধবার) বিকেল ৫ টায় কবিরহাট উপজেলায় স্থানীয় রেস্টুরেন্ট এ কবিরহাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দের সাথে উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমির জনাব ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার জামাতে ইসলামির সেক্রেটারি মোঃ ইয়াসিন, সহকারি সেক্রেটারি মেজবাউদ্দিন, উপজেলার বায়তুল মাল সম্পাদক ওলিউল্লাহ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, পৌরসভার আমির মাওলানা ফয়েজ উল্লাহ, বক্তারা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। ৫ তারিখ আওয়ামীলীগ সরকার পতনের পূর্বে যারা আমাদের প্রতি অন্যায় ভাবে জুলুম করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, উপজেলায় বন্যায় পানিবন্দি মানুষের মাঝে আমরা ৬০ লক্ষ টাকার এাণ বিতরণ করেছি।বন্যা পরবর্তী অসহায় মানুষের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর গুলো মেরামতের কাজ করব। সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সমাজের আয়না পূর্বে আপনারা লিখতে ভয় পেতেন এখন ভয়ের কিছু নাই । আপনারা আমাদের ভুল ত্রুটি হলেও আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন, জামাতে ইসলাম সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে। সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মগুলো তুলে ধরেন এবং জামাতে ইসলামি কবিরহাট শাখাকে বন্যায় ত্রাণ সুষ্ঠু বিতরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park