
চাপরাশির হাটে নোয়াখালী জেলা জামাতে ইসলামির নায়েবে আমির ফারুক
(” নুর আলাম বিপ্লব”) নোয়াখালী,
৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশির হাটে ইউনিয়ন জামাতে ইসলামী বাংলাদেশ চাপরাশিরহাট ইউনিয়ন অফিস উদ্বোধন ও ব্যবসায়ীদের সাথে জামাতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামাতের নায়েবে আমির মাওলানা ফারুকী বলেন, জামাতে ইসলামী প্রতিহিংসা পরায়ণ নয় গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে আমাদেরকে, আমরা শান্তির পক্ষে আমাদেরকে জেল জুলুম অনেক খাটিয়েছে।(“আমরা সাধারণ আওয়ামী লীগদেরকে ক্ষমা করে দেব, কিন্তু সন্ত্রাসী আওয়ামী লীগদের ক্ষমা করব না”)। আইনে তাদের বিচার হবে আমার নামে এখনো ৪টি মিথ্যে মামলা আছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা কোন রাজনীতিতে না গিয়ে সৎ ভাবে ব্যবসা করুন।সৎ রাজনীতিবিদদের সহযোগিতা করুন, ইউনিয়নে জামাতের সংগ্রামী আমির আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে সেক্রেটারি হেলাল উদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কবিরহাট উপজেলার জামাতের আমির উপাধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, ব্যবসায়ী মোঃ রিফাত উদ্দিন IBWF, চাপরাশির হাট ইউনিয়নের সাবেক আমির ডাক্তার আবুল কাশেম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার নায়েবে আমির মাওলানা এনায়েত উল্লাহ, উপজেলা সেক্রেটারী মোহাম্মদ ইয়াসিন, সহকারি সেক্রেটারী মেজবা উদ্দিন ও হাফেজ সাইফুল্লাহ। চাপরাশিরহাট বাজার শাখার সভাপতি ফয়েজ উল্লাহ সাইমুন