1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

চাঁদা দিতে রাজি না হওয়ায় মারধর। ৬০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি

চাঁদা দিতে রাজি না হওয়ায় হার্বেস্টার মেশিন মালিক নান্না প্যাদাকে (৪৫) সন্ত্রাসী শাহ নেওয়াজ, ফিরোজ মৃধা ও আলাউদ্দিন ও তাদের সহযোগীরা মারধর করে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নান্না প্যাদা এমন অভিযোগ করেছেন। আহত নান্না প্যাদাকে স্বজনরা উদ্ধার করে রাত নয়টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলার সোনাখালী গ্রামে।

জানাগেছে, উপজেলা সোনাখালী গ্রামের নান্না প্যাদা আউশ ধান কাটতে ভাড়ায় একটি হার্বেস্টার মেশিনে আনে। ওই মেশিন দিয়ে তিনি এলাকার ধান কাটতে ছিলেন। একই এলাকার শাহ নেওয়াজ, ফিরোজ মৃধা, আলাউদ্দিন ও তাদের সহযোগীরা ধার কাটলে কানি প্রতি তার (নান্না) কাছে এক হাজার টাকা চাঁদা দাবী করে। কিন্তু নান্না প্যাদা ওই টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় শাহ নেওয়াজ, ফিরোজ মৃধা, আলাউদ্দিন ও তাদের সহযোগীরা মেশিন আটকে তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে দাবী করেন নান্না। আহত নান্নাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নান্না প্যাদা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী শাহ নেওয়াজ, ফিরোজ মৃধা ও আলাউদ্দিন তার কাছে কানি প্রতি এক হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে তাকে ধান কাটতে দিবে না। তাদের কথামত চাঁদা না দেয়ায় তারা আমাকে মারধর করে আমার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, আহত নান্না প্যাদাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

এ বিষয়ে শাহ নেয়াজ চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পেলে ব্যবসা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park