
মোঃ শিবলী সাদিক রাজশাহী
গতকাল সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীর চরমাজারদিয়ায়
নৌকা ডুবির পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে৷
আজ সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা যোগ দেয়।
বেলা ১১টায় তারা উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসেন। নিখোঁজরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একে এম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান আর পরিচালনা করা যাচ্ছে না। নদীতে অনেক স্রোত থাকায় তারা মারা গেলে লাশগুলো অনেক দূরে চলে যাবে। তাই আপাতত অভিযান আর চালানো হবে না।
এর আগে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে কাজ করে ফিরছিলো। এসময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ঢুবে যায়। বাকিরা সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন এখনো নিখোজ রয়েছে। নিখোঁজ সবাই চরমাঝার দিয়ারের বাসিন্দা।