1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

শেরপুর কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃজিয়াউল হক ,শেরপুর প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদিদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদিদের গ্রেপ্তার অভিযানে নামেন। এরি ধারাবাহিকতায়
৩০ জুলাই গভীর রাতে পৃথক অভিযানে হত্যা মামলার ১জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায়
১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত ১ জন সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
হত্যা মামলার আসামী হলেন, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া(১৯) এবং ১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত আসামী হলেন, নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি(৭০)।

র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ছলিম উদ্দিন ছলিকে এবং ঝিনাইগাতী উপজেলা থেকে হত্যা মামলার বিচারাধীন হাজতি সোহেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের স্বস্ব থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park