1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঠাকুরগাঁও এর পীরগঞ্জ এ মেয়াদোত্তীর্ণ সরকারি ভ্যাকসিন বিক্রির দায়ে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

হাঁসের ডাক প্লেগ রোগের মেয়াদোত্তীর্ণ সরকারি ভ্যাকসিন বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মকলেসুর রহমান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৮ আগস্ট ২০২৪ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) দফতর সূত্রে জানা যায়, উপজেলার জাবরহাট এলাকার খামারি মাহফুজ গত শনিবার পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের এক ফার্মেসী থেকে হাঁসের ডাক প্লেগ রোগের একটি ভ্যাকসিন কিনে নিয়ে যান। বাড়িতে গিয়ে দেখতে পান ভ্যাকসিনটি মেয়াদোত্তীর্ণ এবং সরকারি। বিষয়টি উপজেলা প্রাণি সম্পদ দফতর ও উপজেলা নির্বাহী অফিসারকে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে ঐ ফার্মেসীতে এসে ঘটনার সত্যতা পান সহকারী কমিশনার। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ফার্মেসী মালিককে জরিমানা করা হয়।

ফার্মেসীর মালিক মকলেসুর রহমান জানান, তার এক আত্মীয় সরকারিভাবে ভ্যাকসিনেশনের কাজ করেন। তার দোকানে সরকারি ভ্যাকসিন রেখে বিভিন্ন স্থানে ভ্যাকসিনেশনের জন্য যান তার ঐ আত্নীয়। ঘটনার দিন তিনি দোকানে ছিলেন না। এক কর্মচারী ভুল করে সরকারি ভ্যাকসিন বিক্রি করেছেন। সেটা যে মেয়াদোত্তীর্ণ ছিল, তা তিনি খেয়াল করেননি।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ জানান, সরকারি ভ্যাকসিন ফার্মেসীতে কীভাবে এসেছে সেটা তিনি জানেন না। তার অফিসের কেউ এটার সঙ্গে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেবেন।

সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান এবং ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লংঘনের দায়ে ফার্মেসী মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park