1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পঠিত

চন্দন মিত্র
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-

ইউএসএইড এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সিটিটিউট এর সার্বিক সহযোগিতায় এবং রুপসা সংস্থা খুলনা এর আয়োজনে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট-২০২৪ বুধবার সকাল ১০ টায় দিনাজপুর শহরের উপশহরস্থ পর্যটন মোটেলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। অনুষ্ঠানে আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রুস্তম আলী, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান কাসেমী। বাংলাদেশ ব্রাহ্মন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, দিনাজপুর (কসবা) সেন্ট জেভিয়ার্স ক্যাথলিক চার্চ এর ধর্ম যাজক ফাদার বিদ্যা বর্মন, বিরল বৌদ্ধ মন্দিরের ধর্ম যাজক সুমানন্দা ভিক্ষু।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রুপসা সংস্থার প্রোগ্রাম অফিসার সুমি খাতুন এবং গ্রুপ ওয়ার্ক ও উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন রুপসা সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর শেখ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রুপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। উক্ত কর্মশালায় ইমাম, খতিব, পুরোহিত, ফাদার, ভিক্ষুসহ বিভিন্ন ৩২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park