1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বাগমারায় বন্যার্তদের অনুদান সংগ্রহের সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারায় বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভ করেন তাঁরা।

এরপর ১০ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাগমারার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তাঁরা গত রোববার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত ২৫ আগস্ট বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সে সময় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। তাতে কয়েকজন আহত হন। তাঁরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন বারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, রাজশাহী সিটি কলেজের আবু শাকিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুইট প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park