
জাহিদুল হাসান
নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ-
গতকাল ২৬ আগস্ট ছিল নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সাবেক নেতা শহীদ মীর মাহবুবুর রহমান বাবু’র ২৯ তম মৃত্যুবার্ষিকী। শহীদ মীর মাহবুবুর রহমান বাবু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের পিতা।সাবেক যুবদলনেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশেষ শোক জানিয়েছেন নাগরপুর উপজেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার সদস্য সচিব মো: সহিদুর রহমান মনির এক বিশেষ শোক বার্তায় গণমাধ্যম কে বলেন –
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার অন্যতম সাবেক নেতা শহীদ মীর মাহবুবুর রহমান বাবু ‘র ২৯ তম মৃত্যু বার্ষিকী আজ।তিনি ছিলেন নাগরপুর উপজেলা যুবদলের প্রাণপুরুষ তাঁর অকাল প্রয়াণে নাগরপুর উপজেলা যুবদল হারিয়েছে এক শক্তি মান নেতাকে।আমরা এই মহান নেতার প্রতি গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।