1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যদেরকে ফোন করেন। এদিকে, হামলাকারী সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায় এবং সে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না বলে স্বীকারোক্তি দেয়।

পরে সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

এসময় আটক সাকিবের নামে মামলা না থাকায় এসিল্যান্ডের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায় ক্যাপ্টেন শামিম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park