1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দুর্গাপুরে অবৈধ বালু চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,,, ১৬ জন কারাগারে

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পঠিত

মাসুম বিল্লাহ,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ-

 নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে সোমেশ্বরী বালু মহালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় বালু চুরির কাজে জড়িত ১৬ জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের বোরহান উদ্দিন (১৮), মো. আলম হোসেন (২২), মো. আবু হানিফ (১৮), মো. হাবিলুল মিয়া (২০), মো. শরিফুল ইসলাম (১৮), উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. আল মামুন (২০), মো. মাসুম (২৬), একই ইউনিয়নের ইশ্বরখোলা গ্রামের মো. আনাস মিয়া (৩২), মো. সাকিব হোসেন (১৮), মো. শহীদুল ইসলাম (২১), মো. হারুন রশীদ (৩৫), মো. রাসেল (২৯), মো. বাদশা মিয়া (৩৭), মো. হোসেন আলী (৪৪), একই ইউনিয়নের দক্ষিন শংকরপুর গ্রামের মো. শামীম (২৯) ও মো. আনারুল বিশ্বাস (২৬)। সেইসাথে ট্রলার থেকে ১১শত ফুট বালু জব্দ করা হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান,
গভীর রাতে ট্রলারের মাধ্যমে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৬ জনের প্রত্যেককে পনের দিনের কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park