1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

“”ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আতঙ্কিত উপকূলের জনমানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার পঠিত

ফখর উদ্দিন তহসিন
আমতলী উপজেলা প্রতিনিধি।

দুর্ভোগের আরেক নাম ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট ২০২৩ সালে ঘূর্ণিঝড় “হামুন” এর আঘাত জন মানুষের মন থেকে মুছে যাবার আগেই ঘূর্ণিঝড় “মিধিলি” জনমানবের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বরিশাল সহ দক্ষিণ বঙ্গের উপকূলীয় অঞ্চল এর উপর দিয়ে এর প্রভাব ফেলেছে । ঘূর্ণিঝড়ের প্রতিরোধের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমতলী উপজেলা প্রশাসন প্রত্যেক ইউনিটে ইউনিটে রয়েছে সিপিপির টিম লিডার ও সদস্য সহ প্রশাসনের লোকজন। বরগুনার উপকূলীয় অঞ্চলকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে ঘূর্ণিঝড় মিধিলি সুন্দরবন অতিক্রম করেছে।
ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের কৃষিতে প্রভাব ফেলবে এবং চাহিদা অনুযায়ী তাদের ফলন নাও পেতে পারেন কৃষকরা।
আমতলীতে পায়রা ফেরিঘাটের কোন ফেরি ও টলার চলাচল করছে না, এখানে বিপদ সংকেতের পতাকা টানিয়ে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে সকলকে নিরাপদ আশ্রয় থাকতে এবং ছোট ছোট ট্রলারসহ সকল জেলেদের তীরে অবস্থান করতে। জনগণের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সচেতন আমতলী উপজেলা প্রশাসন ও তাদের সহযোগী সকল বেসরকারি সংস্থা।
আবহাওয়াবিদরা বলেছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ও রবিবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park