1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পিলখানা ট্রাজেডিতে চাকরিচ্যুত বিডিআরদের পুনঃবহালের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ

২০০৯সালে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত এবং কারাদণ্ডপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনঃবহালের দাবীতে চাকরিচ্যুত বিডিআর ও জেলখানায় আটককৃত পরিবারের সদস্যরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার(২১আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে আগত চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের আয়োজনে বিক্ষোভ রেলি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ২০০৯সালের ২৫ও ২৬ফেব্রুয়ারি তৎকালীন সরকারের প্রভাবশালীদের পরোক্ষ মদদে পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা ঘটে এবং সমগ্র বিডিআরে সহিংসতা ছড়িয়ে পড়ে ।সরকারের সংশ্লিষ্টটা আড়াল করার অভিপ্রায়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে হাজার হাজার বিডিআর সদস্যকে এক সাজানো বিশেষ আদালতের মাধ্যমে চাকুরীচ্যুত,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয় ।আদালতে আসামীদের পক্ষে আইনজীবী নিয়োগে বাধা প্রদান করা হয়,ফলে অভিযুক্তরা ন্যায্য বিচার থেকে সম্পূর্ণরুপে বঞ্চিত হয়।এ ঘটনায় দিনাজপুর জেলার ১৩থানায় ১৫২জন দন্ডপ্রাপ্ত বিডিআর সদস্য ১৬বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছে এবং হতাশাগ্রস্ত কিছু সদস্য ইতিমধ্যে মৃত্যুমুখে পতিত হয়েছে।ষেই সব পরিবারকে মানুষের বাসায় কাজ করে সন্তান সন্ততি নিয়ে করুন দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে।
এ সময়ে তারা তিন দফা দাবী বাস্তবায়নের জন্য বর্তমানে নিরপেক্ষ সরকারকে সহাভুতির সাথে বিবেচনা করার জন্য অনুরোধ জানান ।দাবী গুলো হলো
সাজানো বিশেষ আদালতের কার্যকারিতা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে,
চাকুরীচ্যুত এবং কারাদণ্ডপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে এবং বিডিআর নামটি পূর্ণস্থাপন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ চাকুরীচ্যুত বিডিআর কমিটির সভাপতি মোঃ আকবর আলী,সহ সভাপতি কামরুজ্জামান,সাধারন সম্পাদক মনিরুজ্জামান,সহ সাধারণ সম্পাদক হাসিনুর রহমান,সদস্য মুক্তাদির বিল্লা এবং কারাদণ্ডপ্রাপ্ত বিডিআর পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park