1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শ্রীপুরে উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদে দূর্বৃত্তের হামলা-ভাংচুর,চেয়ারম্যানের কক্ষে তালা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ১নং মাওনা ইউনিয়ন পরিষদে হামলা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। বুধবার দুপুর দুইটার দিকে অজ্ঞাত হামলা কারীরা পরিষদের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর করে। এসময় চেয়ারম্যান পরিষদে ছিলেন না। হামলা কারীরা এক পর্যায়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে মাওনা ইউনিয়ন পরিষদের সচিব মো. এনামুল হক মোল্লা জানান, দুপুর দুইটার দিকে তিনি অফিসে ছিলেন। চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন কিছুক্ষন আগে বাড়িতে যান। চেয়ারম্যান চলে যাবার কিছু সময় পরই একদল দূর্বৃত্ত পরিষদে হামলা চালায়। হামলা কারীরা চেয়াম্যানের কক্ষের চেয়ার টেবিল,গ্রাম আতালতে এজলাস,আলমারী, হলরুমের চেয়ার চেবিল, দরজা জানালার কাঁচ সহ বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন মোঠুফোনে জানান, আমি দুপুরে খাবার খেতে বাড়ি এসে ছিলাম। এসময় দূর্বৃত্তরা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বিষয়টি গাজীপুরের জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অবগত আছেন।

শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা জানান,ওই ইউনিয়ন পরিষদে উত্তেজনার কথা শুনেছি। চেয়ারম্যান রিপোর্ট দিলে ভাংচুরের বিষয়ে জানতে পারবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park