1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ভারী বৃষ্টির কারণে পাহাড় ভেঙে পড়ার আশঙ্কা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

কামরুল ইসলাম

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। এতে করে চট্টগ্রামে পাহাড় ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ম. ইসমাইল ভূঁইয়া গণমাধ্যম কে বলেন, মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে। চট্টগ্রামের কোথাও কোথাও এ রকম ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি কমবে। তবে পুরো মাসব্যপী থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার।
এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে নগরবাসীকে পোহাতে হয়েছে ভোগান্তিও। একইসাথে অতি ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫১টি স্টেশনের মধ্যে ৩৮টি স্টেশনেই বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১৭৫ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ১৭৪, কক্সবাজারে ১৬৫, সীতাকুণ্ডে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park