1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁও এ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত রায়হান ট্রাক্টর গাড়িটির হেলপার ছিলেন।
২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে, সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রায়হান আলী ও তার ভাই ট্রাক্টর ড্রাইভার, রিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান আলী গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়. এডিএম এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park