1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শার্শায় কায়বায় আবারো একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

শার্শাউপজেলা প্রতিনিধি,মো সালাউদ্দিন,
: যশোরের শার্শার কায়বায় আবারো একই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১লা নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তায়, দুইটি বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে আমার এলাকায় এইভাবে বোমা রাখা হচ্ছে। এতে করে গ্রামবাসী খুবই আতঙ্কে আছে। আমি পুলিশকে বিষয়টা জানিয়েছে, এবং গ্রামবাসীকে সতর্কতা থাকার জন্য বলেছি।

বাগআঁচড়া ক্যাম্পের ইনচার্জ জানান, আমি বিষয়টি জানা মাত্রই সেখানে আমার একটি টিম পাঠিয়েছিলাম। আজও মাত্র ২০ গজ দূর থেকে দুইটা হাত বোমা উদ্ধার করেছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে যে স্থান থেকে তিনটি বোমাটা উদ্ধার করেছিলাম, ওটার সূত্র ধরে আবারো দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। খুবই দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park