1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩০০ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি)
অনিন্দিতা রানী ভৌমিক
এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজকের শিশুদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে জানতেই এ খেলার আয়োজন করা হয়েছে। শিশুরা যেনো তাঁদের সম্পর্কে জানতে পারে। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ১শত ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে খেলে চুড়ান্ত পর্বে ওঠে আসে ৭টি বালক এবং ৭টি বালিকা দল। এই ১৪টি দল উপজেলা পর্যায়ে খেলে
মালিঝিকান্দা বনাম নলকুড়া ইউনিয়ন বালিকা দল এবং
মালিঝিকান্দা বনাম হাতিবান্ধা বালক দল ফাইনালে পৌঁছে। এই ফাইনাল খেলায় মালিঝিকান্দা বনাম নলকুড়া ইউনিয়ন বালিকা দল ১-০ গোলে এবং
মালিঝিকান্দা বনাম হাতিবান্ধা বালক দল ২-০ গোলে জয় লাভ করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতা দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park