1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রায়হান ইসলাম (১৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
গত ৮ জুলাই সোমবার দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ইসলাম মুজিবনগর গ্রামের শহিদের ছেলে ও স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নিখোঁজ শিক্ষার্থীর বড় বোন রুমি আক্তার জানান, সম্প্রতি গত ৮ জুলাই সোমবার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে কাজে ব্যস্ত আছে। কিন্তু নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। ৯ জুলাই মঙ্গলবার সকালে জানতে পারি আমার ভাই গত ৮ জুলাই সোমবার দুপুরে তার ৫ জন বন্ধুর সাথে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এখনো ভাইকে খুঁজে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা (নিখোঁজ শিক্ষার্থী) ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে মেহমান বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনি না। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ডুবরি ছাড়া উদ্ধার কাজ পরিচালনা সম্ভব নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park