1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

“আমি কোন ব্যক্তির এমপি হতে চাইনা, সকলের এমপি হতে চাই”- শহিদুল ইসলাম এমপি

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : “আমি কোন ব্যক্তির এমপি হতে চাইনা, সকলের এমপি হতে চাই। এছাড়া আমি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে শ্রীবরদী- ঝিনাইগাতী এলাকার উন্নয়ন করতে চাই। এই উন্নয়ন শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। আপনারা যদি আমাকে সহযোগীতা না করেন”। রবিবার (৭জুলাই) বিকেলে
ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে এক পথ সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে দুই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে ঘুরে যে সকল রাস্তাঘাট জরুরি, সেই রাস্তাঘাটগুলো আগে পাকাকরণের ব্যবস্থা করা হবে। এর আগে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে বেড়িবাঁধ এবং শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ব্রীজ নির্মাণ জরুরি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park