1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে টানা কিছুদিনের ভারী বর্ষণ আর পানির স্রোতে ভেঙে গেছে একটি সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার মানুষেরা। ৬ জুলাই শনিবার ভোররাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিল্পকলা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়দের।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই থেমে থেমে সারাদিন বৃষ্টি হচ্ছে। এতে বেড়ে যায় নদীর পানি। ৬ জুলাই শনিবার রাতভর ভারী বৃষ্টিপাতে ভেঙে পড়ে যায়, সড়কের একটি অংশ। ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মমি,তেমা সহ বেশ কয়েকজন বলেন,কিছুদিন ধরে সারাদিন বৃষ্টি হচ্ছে। ৫ জুলাই শুক্রবার ও সারাদিন বৃষ্টি হয়েছে, এতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ৬ জুলাই শনিবার ভোররাতে বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় পানির চাপে রাস্তাটির একটাংশ প্রথমে ভেঙ্গে যায়। পরবর্তীতে ধীরে ধীরে অর্ধেকটি ভেঙ্গে যায়। এতে আমাদের এই এলাকার মানুষদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম। এ সময় মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, প্রতিনিধিরা খবর দেয়ার সাথে সাথে এসেছি। সড়কটির অনেকাংশ ভেঙ্গেছে। আমরা চেষ্টা করছি এটার একটি সমাধান করার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park