1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে
নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী। বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে ।
ঠাকুরগাঁও ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন এক তরুণী। নবজাতক শিশুটিকে ভর্তির ২ ঘণ্টা পর ঐ তরুণী হাসপাতাল থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কাগজে ঠিকানা উল্লেখ করা পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী। অভিভাবকের নাম লেখা হয়েছে জয় নামে এবং নবজাতকের নামের স্থলে লেখা বেবি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ১ জুলাই সোমবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। এরপর ৩ জুলাই মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান মেলেনি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে, সে সুস্থ আছে। নবজাতক শিশুকেকে হাসপাতালে রেখে গেলেন মা-বাবা নিজের সন্তান আইসিইউতে রেখে অন্যের নবজাতক চুরি শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স বলেন, সকাল ৮টায় এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সকাল দশটা থেকে ঐ তরুণীকে বাচ্চাটির পাশে আর দেখা যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটিকে কে বা কারা হাসপাতালে রেখে চলে গেছেন। পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। ঠাকুরগাঁও শিশু পরিবারকে বিষয়টি জানিয়েছি। এ মুহূর্তে বাচ্চাটির একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন আবেদন করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park