1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কলমাকান্দায় পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল আবারও প্লাবিত, বন্যার আশঙ্কা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

কলমাকান্দা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ভারি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে নদীর পানি। উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত দুইদিন ধরে ভারি বৃষ্টি হওয়ায় আবারও পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। ফলে ১০ দিনের ব্যবধানে নদী তীরবর্তী নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে।

নিচু এলাকার বাড়িঘর ও উঠানে পানি উঠে গেছে। সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে বিপাকে পড়েছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ।

পানি বেড়ে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় লোকজন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park