1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বরগুনায় ভেসে আসলো বিশাল আকৃতির এক মৃত তিমি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মেহেদী হাসান, বরগুনা প্রতিনিধি

বরগুনার পায়রা নদীর তীরে চরে ভেসে এলো একটি বিশাল তিমির মরদেহ। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি।

স্থানীয়রা জানান, সোমবার (০১ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয় তিনি জানান, রোববার রাতের জোয়ারের পানিতে মৃত তিমির মরদেহটি ভেসে এসে আটকে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থুলে আসেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুস মৃধা অারও বলেন, মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে। মৃত তিমিটি কে দেখতে এলাকার উৎসুক জনতা বৃষ্টি উপেক্ষা করে পায়রা নদীর চড়ে আসেন

স্থানীয় পরিবেশ কর্মী রহমান বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত তিমি কখনও উপকূলে আসে না। ধারণা করা হচ্ছে, এটি গভীর সমুদ্রের তিমি। মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের এলাকা দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্ট মৃতদেহ মাটিতে পুঁতে ফেলবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমি মাছের মৃতদেহ পাওয়া গেছে। কোন কারণে তিমিটি মারা গেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই গর্ত করে এটিকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে।মেহেদী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park