1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

গরু চোরের উৎপাতে অতিষ্ঠ বরিশালের বাবুগঞ্জবাসী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৯০ বার পঠিত

::
DhakaPost71: এইচ এম মনিরুজ্জামান লিডার /জেলা প্রতিনিধি (বরিশাল):
সাম্প্রতিক কালে বাবুগঞ্জে গরু চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। হত দরিদ্র মানুষ গুলো অনেক কষ্টে দুই একটা, গরু পালন করে, অনেক বেকার যুবক ও কর্ম সংস্থানের শেষ প্রচেষ্টা হিসাবে গরুর ফার্ম প্রতিষ্ঠা করে ও হতাশার ভিতর দিন যাপন করে, অনেকে গরু ঘরেই রাত্রি যাপন করে গরু পাহারা দিতে হচ্ছে। এত পাহারা ও এত সতর্ক থাকার পরে ও শেষ সম্বল টুকু নিয়ে যায় চোরে, উপজেলা প্রশাসন তথা স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি নাকের ডগা দিয়েই পার হয়ে যাচ্ছে চোর। একের পর এক চুরি হওয়া সত্ত্বেও প্রশাসন ও জনপ্রতিনিধি গন নীরব ভুমিকা পালন করে। কিছু দিন আগে ও জাহাঙ্গীর নগর ইনিয়নে ও একই দিনে চার গৃহস্থের ৮ টি গরু নিয়ে যায়, অথচ আগরপুরেই পুলিশ তদন্ত কেন্দ্র। এই আগরপুরেই একাধিক বার চোর সনাক্ত হওয়া সত্ত্বেও একটি কুচক্রি মহলের সহায়তায় ছাড় পেয়ে যায়, পরবর্তী সময়ে আবার ও এই আগরপুরেই চার টি গরু চুরি হয়, চোর সনাক্ত হলে ও উলটা গরুর মালিককে মামলা দিয়ে পরাস্থ করা হয়, অথচ কার ও কোন প্রকার দৃষ্টিপাত নাই। তারই ধারা বাহিকতায়
কেদারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভূতেরদিয়ার মৃতঃ আব্দুল মজিদ খলিফার ছেলে মনিরের দুটি গরু গতকাল(৩০.০৬.২০২৪) রাতে চুরি করে নিয়ে গিয়েছে। আনুমানিক মুল্য তিন লক্ষ্য টাকা।
এ ধরনের একাধিক ঘটনা এই এলাকায় প্রায়ই হচ্ছে। কিছু দিন আগে একই এলাকার সিদ্দিক কবিরাজ, হিন্দু পাড়ার বিমল কৃত্রনিয়া, সেলিম ঘরামী, সহ অনেকের গরু চুরি হয়েছে। কোন মালিক পক্ষই কোন কিছু করতে পারেনি এ যাবৎকালে।
পাকা ঘর এবং দরজায় গ্রিল তার উপরে তালা মারা এগুলো কেটে কিভাবে নিতে পারল এ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন এবং হতাশা রয়ে গেছে।
সর্বোপরি প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যাতে এলাকাবাসী গরু চোর মুক্ত হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করিবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park