1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৯১ বার পঠিত

শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
রবিবার (৩০জুন) দুপুরে চাল বিতরণকালে সরজমিন গেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) কার্ডের উপকারভোগীরা জানান, দুই বছর মেয়াদী ভিজিডি কার্ডের সুবিধাভোগী প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এতে ৪৩৫জন কার্ডধারিদের প্রত্যেককে বাস্তবে দেওয়া হয়েছে সাড়ে ২৬, ২৭ এবং ২৮ কেজি করে চাল।

ভিজিডি কর্মসূচি দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে আসছে বর্তমান জনবান্ধন সরকার। তবে এই ধরণের অনিয়মের ফলে প্রকৃত সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরণের অনিয়ম প্রতিরোধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল জানান, সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে জানানোর পর প্রশাসন সে বিষয়ে দেখবেন। এরজন্য অভিযোগ করতে হবে কেন? বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park